মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত হাজার খানেক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাজিগ প্রদেশ।

গতকাল শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাজিগ প্রদেশের অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া পার্শ্ববর্তী মলতয়া প্রদেশে চারজন প্রাণ হারিয়েছেন। পরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরও সাতজন মারা যাওয়ার খবর নিশ্চিত করে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানিয়েছেন, ধ্বসে পড়া ভবনগুলো থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত এগারোশ’ তিন জন। উদ্ধার কাজ এখনও চলছে। অন্তত ২৮টি দল উদ্ধার কাজ পরিচালনা করছে। উদ্ধারকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে অন্তত ৩০টি ভবন ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে অনেকে মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসেন।

তুরস্ক প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজার মানুষ মারা যায়।

-এএ