রকিব মুহাম্মদ ।।
অমর একুশে গ্রন্থমেলায় প্রতিশ্রুতিশীল লেখক ও সাংবাদিক মিরাজ রহমানের দু’টি বই প্রকাশ হতে চলেছে। দুটি বই-ই বেশ আলোড়ন সৃষ্টি করবে বলে পাঠক মহলে বেশ আলোচনা চলছে। একটি আত্মোন্নয়নমূলক বই— ‘প্রোডাক্টিভ মুসলিম’ আর অন্যটি সৌদি বাদশাহদের জীবনভিত্তিক ইতিহাস গ্রন্থ— ‘দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া’।
প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফারিস রচিত প্রোডাক্টিভ মুসলিম বইটি বিশ্বজুড়ে পাঠক নন্দিত একটি বই। সেটাই অনুবাদ করেছেন মিরাজ রহমান। বইটিতে সহঅনুবাদক হিসেবে কাজ করেছেন হামিদ সিরাজী।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন্স বইটি বাজারে আনছে। ২৫৬ পৃষ্ঠায় দীর্ঘ কলেবরের বইটির মূদ্রণ মূল্য ৩৬৫ টকা। বইমেলার প্রথম দিন থেকেই বিশেষ ছাড়ে মাতৃভাষা প্রকাশের ২০১-২০২ নং স্টলে পাওয়া যাবে বইটি।
রকমারি ডটকম থেকে প্রি অর্ডার করতে ক্লিক করুন
মিরাজ রহমান ও মনযূরুল হকের যৌথ গবেষণাগ্রন্থ ‘দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া’। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ থেকে শুরু করে বর্তমান বাদশাহ ও ভাবিষ্যৎ সুলতানসহ মোট ২০জন রাজা-বাদশাহর অনবদ্য জীবনীগ্রন্থ এটি।
এতোজন বাদশাহর জীবনী এক কলেবরে এর আগে প্রকাশিত হয়নি। দ্য সুলতান ও রাহনুমা প্রকাশনী যৌথভাবে এই বইটি বাজারে আনছে। বইটির মুদ্রিত মূল্য ৫৫০ টাকা নির্ধারণ হলেও একুশে বইমেলায় রাহনুমা প্রকাশনীর ৩৬৪ নং স্টলে পাওয়া যাবে বিশেষ ছাড়ে।
গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান- জ্ঞান।
‘প্রোডাক্টিভ মুসলিম’ ও ‘দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া’ সম্পর্কে মিরাজ রহমান বলেন, ‘প্রোডাক্টিভ মুসলিম বইটা একটি ড্রিম বুক। বিশ্বময় আলোড়ন সৃষ্টকারী বই। কোটি কোটি পাঠক এই বই দ্বারা উপকৃত হয়েছে। এমন একটি বই বাংলা ভাষার পাঠকদের জন্য অনুবাদ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া বইটা ইতিহাসভিত্তিক গবেষণা গ্রন্থ। দীর্ঘ চার বছর গবেষণার ফসল। সৌদি আরব এবং এ ভূমির প্রতিষ্ঠা ইতিহাস ঘাটতে গিয়ে বাদশাহদের জীবনী নিয়ে কাজ করার আগ্রহ থেকে এই বইটার জন্ম। এই বইটা আমার সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং আরব সà¦