বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সুইডেনে মসজিদে ফের হামলা, কুরআনের অবমাননা করল সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক হামলার সাত মাস না যেতেই ফের হামলার ঘটনা ঘটেছে সুইডেনের একটি মসজিদে। দেশটির গোথেনবার্গ শহরের মোল্ডাল হাসপাতাল সংলগ্ন মসজিদটিতে বর্ণবাদী হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

আজ সোমবার ( ২৭ জানুয়ারি) আনাদুলু আরবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়- সেখানে বলা হয়, সাত মাস আগে এই মসজিদে আরেকবার এরূপ হামলা হয়েছিল।

এ প্রসঙ্গে মাইকেল ইউকসেল নামের সুইডেনের এক কর্মকর্তা আনাদুলুকে জানান, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে কুরআনের পান্ডুলিপি ছিঁড়ে ফেলেছে এবং মসজিদের দেয়ালে ইসলাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অশোভন কিছু কথাবার্তা লিখে রেখেছে।

এই জঘন্য সন্ত্রাসী হামলায় মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি তিনি অনুভব করতে পারছেন বলে জানান মাইকেল ইউকসেল। হাসপাতালের সবজায়গায় থাকলেও মসজিদ এলাকায় সিসিটিভি ক্যামেরার অনুপস্থিতি তাকে বিস্মিত করেছেও বলে জানিয়েছেন তিনি। বলেছেন, নিরাপত্তা কর্তৃপক্ষকে ক্যামেরা স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

হামলার ঘটনার পরপরই সুইডিশ পুলিশ মসজিদে উপস্থিত হন এবং খুব শিগগির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইডেনের মুসলমানদের হত্যা করা ও মসজিদসমূহ পুড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে।

ইয়েনি শাফাক আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন এর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ