শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মসজিদে হারাম ও নববিতে চুরি সম্পর্কে যা বললেন শায়খ সুদাইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি। তিনি এ দুই পবিত্র স্থানের কোনো জিনিস চুরি বা অন্যায়ভাবে হস্তক্ষেপ করাকে দুনিয়ার সবচেয়ে বড় ‘দুর্নীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। আবেগ-অনুভূতির সর্বোচ্চ স্থান। এ পবিত্র স্থানকে পুরো মুসলিম জাতি সম্মান ও মর্যাদায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। এরপরও কিছু লোক আছে যারা এ স্থানে চুরি ও হস্তক্ষেপের চিন্তা করে।

পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণ, চুরি ও ক্ষতিরোধে রয়েছে প্রযুক্তিসহ কঠোর নজরদারি। সর্বোপরি আল্লাহ তাআলা নিজেই এ পবিত্র ভূমির রক্ষাকারী। সৌদি আরবের সরকারের ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সুদক্ষ সেনাবাহিনী।

তিনি আরও বলেন, এ দুই পবিত্র ভূমি আমাদের কাছে সবচেয়ে উচ্চ মর্যাদার এবং মহামূল্যবান। সুতরাং যে কেউ এটির ক্ষতি করতে চাইবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা এর ক্ষতি করতে চাইবে বা এর কোনো জিনিস চুরি করবে তার পরিণতি হবে শোচনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর এ প্রিয়স্থানকে হেফাজত করবেন।

এ পবিত্র ভূমি শুধু আমরাই নয়, সারা বিশ্বের মুসলিম উম্মাহ এর হেফাজতে সোচ্চার। আর মুসলিম জাতি কাবা শরিফ ও মদিনার পবিত্রতা, সুরক্ষা ও পুর্নগঠনে এক ও অবিচ্ছেদ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ