বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৬,০০০।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন। চীন ছাড়াও বিশ্বের ১৮টি দেশে ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গ্লোবাল নিউজ জানিয়েছে, চীনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২৫ জনই মারা গেছেন হুবেই প্রদেশে। আজ নতুন করে ১ হাজার ৪৫৯ কেস নেয়া হয়েছে, যা আগের দিন ছিল ১ হাজার ৭৭১টি। এ নিয়ে করোনাভাইরাসে ৫ হাজার ৯৭৪টি কেস নেয়া হলো।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বেসরকারি হিসেবে করোনায় সংক্রমিতের সংখ্যা লাখ ছাড়িয়েছে কয়েকদিন আগেই। উহানের একজন নার্সও জানিয়েছেন, সরকারিভাবে আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে, আসল সংখ্যা আরো কয়েক গুণ বেশি।

রহস্যজনক এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বরং আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। একজন বিশেষজ্ঞের বরাত দিয়ে চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে।

চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে আজ (বুধবার) যুক্তরাষ্ট্র ও জাপান তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নেয়া শুরু করেছে। অন্যান্য দেশও ভাইরাসটি ঠেকাতে চীন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ