মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তাকে আন্দোলন সংগ্রামে খুব কাছ থেকে অসংখ্যবার দেখেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ।।

জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম ও শাইখুল হাদীস, হাইআতুল উলয়ার অন্যতম প্রধান মুরুব্বী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপতি, বর্ষীয়ান আলেমেদীন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেব রহ, (৫,৩০ মিনিটের ) দিকে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন إنا لله وإنا إليه راجعون

দেশের অন্যতম শীর্ষ আলেমেদীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরুব্বী, আল্লামা শাহ সাহেব রহ. এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তার মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।

প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, আল্লামা শাহ সাহেব রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।

তিনি আমি আমার জীবনে তাকে আন্দোলন সংগ্রামে খুব কাছ থেকে অসংখ্যবার দেখেছি, দেখে অভিভূত হয়েছি, তার আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তার হাস্যোজ্জল মুখের আন্তরিকতাপূর্ণ ডাক আমি এখনো যেনো শুনতে পাচ্ছি। তার পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল (৩০ জানুয়ারী) ২ টায় অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

আমরা যা হারালাম তার সাথে কোন কিছুরই তুলনা চলে না। আল্লাহভীরু, মুখলিস, নূরানী মুখাবয়বের অধিকারী, সাহসী, বাস্তবিক অর্থে দীনের দা’ঈ- এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার ছাত্র, মুরীদ এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

পবিত্র কুরআন শরীফের পাখি, দেশবরেণ্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, শায়খুল হাদীস, আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

(লেখকের ফেসবুক থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ