বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আফগানিস্তানে তালিবান হামলা, ২৯ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ ও বাঘলান প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৯ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গেল সপ্তাহের শেষ দিকে তালেবানের বিরুদ্ধে সরকারি অভিযানের পর গত সোমবার ও মঙ্গলবার রাতে নিরাপত্তা চৌকি ও পুলিশ স্টেশনে হামলাগুলো চালানো হয়।

সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় সামরিক বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়। এর আগে সোমবার বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-কর্মির একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা চালায় সংগঠনটি। এতে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যের প্রাণহানি ঘটে।

এ দিকে হামলা দু’টির দায় এরই মধ্যে স্বীকার করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কুন্দুজে হামলায় আফগান বাহিনীর ৩৫ সদস্য এবং বাঘলানে ১৭ জন প্রাণ হারিয়েছেন।

অপর দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি তালিবান হামলায় সরকারি সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, তালেবানরা বিভিন্ন দিক থেকে হামলাগুলো চালিয়েছে। এ সময়ে উভয়পক্ষের একাধিক সদস্য হতাহত হন। আহত সরকারি সেনারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ