মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

করোনা ভাইরাসে আক্রান্ত পুরো চীন, মৃতের সংখ্যা বেড়ে ১৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘করোনাভাইরাসে’ সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। সংক্রমণের সংখ্যা ৭,৭১১।

আজ বৃহম্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন। সর্বশেষ তিব্বতে একজন রোগী শনাক্তের নেয়ার মধ্য দিয়ে চীনের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়লো এ ভাইরাস।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী,২৯ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে ১৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৭,৭১১ জন। চীন ছাড়াও বিশ্বের ১৮টি দেশে ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রহস্যজনক এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বরং আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। একজন বিশেষজ্ঞের বরাত দিয়ে চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, আগামী কয়েকদিনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে।

এ ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হবে কিনা, তা নিয়ে আজ বৃহস্পতিবার আলোচনায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিএইচও)।

গতকাল বুধবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসেস বলেন, গত কয়েক দিনে ভাইরাসটির অগ্রগতি, বিশেষত কিছু দেশে, বিশেষত মানব-থেকে মানবিক সংক্রমণ, আমাদের উদ্বেগিত করেছে। চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও অনেক বড় প্রাদুর্ভাবের সম্ভাবনা রায়েছে।

চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে আজ বুধবার যুক্তরাষ্ট্র ও জাপান তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নেয়া শুরু করেছে। অন্যান্য দেশও ভাইরাসটি ঠেকাতে চীন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

এর আগে ২০০৩ সালে তীব্র তীব্র শ্বসন সিন্ড্রোমের (এসএআরএস) প্রাদুর্ভাবে চীনে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, সে সংখ্যা ছাপিয়ে গেছে করোনায় মৃত্যুর সংখ্যা। সে সময় চীনে ৫ হাজার ২৩৭ জন সংক্রামিত হয়েছিল, এতে গোটা বিশ্বে মারা গেছিল প্রায় ৮০০।

এদিকে চীনের সরকারি সংবাদমাধ্যম করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেকগুণ বেশি বলে জà