মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

এবার মিয়ানমারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে একজন পর্যটককে মিয়ানমারে যাওয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ শুক্রবার মিয়ানমারের সরকারি কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই ব্যক্তি ইয়াঙ্গুনে যান। ওই বিমানে আরও ৭৮ জন যাত্রী ছিলেন। তবে ওই একজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।

চীনের ৫৬ বছর বয়সী ওই পুরুষের মধ্যে করোনাভাইরাসের লক্ষণও দেখা দিয়েছে। সে কারণে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই বিমানের বাকি ৭৮ জনের মধ্যে কেবল মিয়ানমারের দু’জনকে নিজেদের মতো করে যেতে দেয়া হয়েছে। অন্যদের বিমানবন্দরের বাইরে এখনো বের হতে দেয়া হয়নি।

-এএ