বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

করোনা ভাইরাস: চীনে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তুরস্কের সরকারি বিমানসংস্থা টার্কিশ এয়ারলাইন্স চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিমান সংস্থাটি।

টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মহামারী করোনা ভাইরাসের বিষয়ে পরিস্থিতি মূল্যায়নে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেইজিং, গুয়াংজু, সাংহাই, জিয়ানে এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

চীনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৯ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে ১৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৭,৭১১ জন। চীন ছাড়াও বিশ্বের ১৮টি দেশে ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রহস্যজনক এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বরং আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।

চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ