মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আলালের গাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে পাঁচটি ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ডিএনসিসির ১৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুরে মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ শাখা-২ ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এদিকে মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, তারা ভোটকেন্দ্রের ভেতরে থাকার সময় গাড়ির ওপর ককটেল মারা হয়। এতে অবশ্য কেউ আহত হননি।

এর আগে কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেয়া এবং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। আজ সকাল ৮টায় গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি এই অভিযোগ করেন।

-এএ