মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিয় পরিক্ষার্থী বন্ধুরা। আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো।

রাত পোহালেই তোমাদের পরীক্ষা। তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। আশা করি এরই মধ্যে তোমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। জানোই তো শেষ ভালো যার সব ভালো তার।

তোমরা হয়তো অনেকেই পরীক্ষা নিয়ে টেনশনে আছো। কিন্তু টেনশন নিলে কি চলবে? নিজের ওপর আস্থা নিয়ে এগিয়ে যাবে সুদৃঢ়ভাবে। মনের গভীর থেকে উচ্চারণ করো ‘আমাকেও ভালো করতে হবে।’ আমিও পারবো। অন্যরা পারলে কেনো আমি পারবো না? মনে রাখবে, সব রকম ভয়কে জয় করেই আনতে হবে সফলতা। কি তোমরা পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। জীবনের প্রতিটি কাজে সফল হওয়ার মানুষ হলো মাটির ব্যাংকের মতো।

অধিক মূল্যবান মুদ্রা পুরে দিলে যেমন মাটির ব্যাংকটির মূল্য অধিক হয়, ঠিক তেমনি মূল্যবান শিক্ষা গ্রহণ করলে মানুষের মূল্যও অধিক হয়। অর্জিত শিক্ষার ওপরই নির্ভর করবে তোমার পরিচয়। আর সেই শিক্ষার জন্যই তুমি মূল্যায়িত হবে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের কাছে শিক্ষা গ্রহণ থেকে কখনো বিদায় নেওয়া চলবে না। মনে রাখতে হবে “বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র”।

শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের কিছু বিষয় মনে রাখা একান্ত প্রয়োজন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে সব রকমের দুশ্চিন্তা। এখন কাজ একটাই, আর সেটা হলো- পরীক্ষায় ভালো করা। সুতরাং দৃঢ় আত্মবিশ্বাস ও আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

* প্রস্তুতি এবং রিভিশন এ দুটি বিষয় ভালো ফল অর্জনের পূর্বশর্ত।

* আশানুরূপ ফল পেতে প্রতিটি বিষয়ে ভালো মার্কস পাওয়া জরুরি। তাই শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে আংশিক পড়া বিষয়গুলা আবারো রিভিশন দাও।

* পরীক্ষার্থীকে বিষয়স্তুর উপর পরিষ্কার ধারণা রাখতে হবে। সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো বার বার নজরে আনতে হবে।

* প্রশ্নের উত্তর লিখতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে। যেসব বিষয়ে প্রশ্নের উত্তরের সাথে চিত্র আঁকা-প্রাসঙ্গিক, সেখানে সংশ্লিষ্ট চিত্রটি অঙ্কন করলে বেশি নম্বর পাওয়া যাবে। তবে প্রশ্নের উত্তর অহেতুক বড় করে সময় নষ্ট করা যাবে না।

* প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমেই প্রশ্নটি বুঝে নিতে হবে। বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তথ্য ঠিকমতো সাজিয়ে লিখতে হবে। প্রয়োজনে তথ্যের উৎস দেওয়া যেতে পারে।

* খাতায় এমনভাবে লিখতে হবে যেন পরীক্ষক খাà