মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

শাহিনবাগে ‘জয় শ্রীরাম’ বলে মুসলিমদের ওপর গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া মিল্লিয়ার পর এবার দিল্লির শাহিনবাগে ‘জয় শ্রীরাম’ বলে ফের গুলি চালাল আরেক হিন্দু ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে সিএএ বিরোধী বিক্ষোভস্থলের কাছেই গুলি চালিয়েছে কপিল গুর্জর নামে এক কট্টর হিন্দুত্ববাদী। খবর আল জাজিরার।

তিন রাউন্ড গুলি চালানোর পর পুলিশ তাকে গ্রেফতার করে। আপতত কপিল নামে ওই যুবককে সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, গতকাল ৯টায় ওই যুবক শাহিনবাগে এসেছিল। গুলি চালানোর সময় কপিলকে বলতে শোনা যায় ভারতে হিন্দুদের রাজ চলবে।

https://twitter.com/OvaisSultanKhan/status/1223587380428464128?s=20

হিন্দু ছাড়া অন্য কারও এদেশে থাকার অধিকার নেই। ঘটনাস্থল থেকে পুলিশ কার্তুজ উদ্ধার করেছে। এদিকে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চালনার ঘটনার দুদিনের মধ্যেই শাহিনবাগ অঞ্চলে এই ঘটনা ফের প্রশ্নের মুখেম পড়েছে পুলিশের ভূমিকা।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ