বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

করোনাভাইরাস থেকে বাঁচতে চীনে কুকুর-বিড়াল হত্যার হিড়িক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুকুর ও বিড়াল থেকে করোনাভাইরাস ছড়াতে পারে এমন গুজবে চীনে কুকুর বিড়াল হত্যার হিড়িক পড়েছে।

সম্প্রতি চীনের কয়েকটি প্রদেশে রাস্তায় পড়ে থাকা মৃত কুকুর বিড়ালের ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি জানা গেছে।

সাম্প্রতিক সময়ে চীনের সাংহাই শহরেও বেশ কয়েকটি বিড়ালকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। বিড়ালগুলোর গায়ে মসৃণ ও পরিষ্কার লোম দেখে স্থানীয় ধারণা করছেন এগুলো কারও পোষা প্রাণী ছিল।

তবে বিড়ালগুলোর মালিক কে সেটা জানা যায়নি। চীনের সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দেশের মহামারী বিশেষজ্ঞ ও চিকিৎসক ডা. লি লানজুয়ানর বিষয়টি জানিয়েছেন।

ডা. লানজুয়ান বলেছেন, সন্দেহভাজন রোগীরা পোষা প্রাণীর সংস্পর্শে গেলে তাদেরকে আলাদা করা উচিত। এদিনে চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘ঝিবো চীন’ এ কথায় কথায় বিড়াল এবং কুকুরের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারে এমন তথ্য দেওয়া হয়।

এরপর গুজবটি চীনের একটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গুজব বন্ধের চেষ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে একটি উদ্ধতি দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিড়াল এবং কুকুরের মতো পোষা প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাস রোধে পোষা প্রাণীর সংস্পর্শে যাওয়ার পর নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করা উচিত।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ