মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘মাদরসার বিরুদ্ধে সরকারী আইন প্রয়োগ হলে প্রয়োজনে গাছের তলে দরস দিবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের মাদরাসাগুলোর সিলেবাস পবির্তনের কোনো প্রয়োজন  আমরা দেখি না। সব জ্ঞানের উৎস আল কুরআন। আমরা কুরআন পড়ি, পড়াই। আমাদের সিলেবাসের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।

গতকাল পাকিস্তানের পেশোয়ারে এক মহাসম্মেলনে বক্তৃতাকালে পাকিস্তান জমিয়তে উলামে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

সূত্রমতে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মাদরাসা শিক্ষাকে আধুনিকি করণের লক্ষ্যে সিলেবাসকে ঢেলে সাজানোর ঘোষণা দিলে এর পরিপ্রেক্ষিতে মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের আকাবির শাইখুল হিন্দ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. আল্লামা কাসেম নানুতবী রহ.সহ আরো আকাবির, তারা খুব চিন্তা ভাবনা করে সিলেবাস প্রনোয়ন করেছেন। এ সিলেবাসে কোনো পরিবর্তনের দরকার নেই।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আমরা আধুনিকতার সব বুঝি, আমাদের আধুনিকতা বুঝাতে হবে না। যারা মাদরাসার সংস্কারের কথা বলে সেই অবৈধ সরকারেরই সংস্কার করা উচিৎ।

‎মাদরাসার উপর যুদ কোনো আইন করা হয় তাহলে আমরা মাদরাসা ছেড়ে গাছের ছায়ায় দরস দিয়ে যাবো। আমাদের মাদরাসার বিল্ডিং এর দরকার হবে না।

আমাদের মাদরাসা, আমাদের মাদরাসা শিক্ষা সব কিছুর স্বাধীনতা আছে। আমাদের জন্য আইন প্রয়োগের প্রয়োজন নেই। আধুনিকতারও প্রয়োজন নেই।

তিনি  আরো বলেন, জাতির মাঝে বিভেদ সৃষ্টি করেছে ব্রিটিশরা। আর আজ বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে আমাদের সরকার। আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান সব কিছু কোরআন থেকে গ্রহণ করি। আমাদের জন্য সিলেবাসের পবর্তনের দরকার নেই।

সূত্র: মাওলানা ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ