বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সড়ক দুর্ঘটনায় ওমানে ৪ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আদমের আল-জুবার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা কাজ শেষে সাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হোন বলে জানা যায়।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) এবং একই উপজেলার হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।

ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এর মধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তাদের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ওই মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত কয়েকজন বাংলাদেশি শ্রমিক। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ