বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের হলে বন্দুক হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের কমার্স শহরে অবস্থিত এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তি শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে আর কিছু বলা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জোলান্ডা টেম্পল নামের একজন লেখেন, আমার ছেলে নিরাপদে আছে কিন্তু ক্যাম্পাসে ওই বাজে ঘটনার কারণে সে খুব ক্লান্ত।

এদিকে হামলার ঘটনার পর এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি তুলে নেয়।

-এএ