মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক সুমনকে দেখতে গেলেন তাবিথ-ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীর হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে যান ঢাকা সিটি ভোটে বিএনপির উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মুহা. সাদ্দাম হোসেনকে দেখতে যান তারা। এসময় বিএনপির মেয়র প্রার্থীরা তার সাথে কথা বলেন এবং শারিরীক খোঁজ-খবর নেন।

পরে সাংবাদিকদেরকে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখার জন্য। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, তাদের প্রতিশ্রুতির সাথে কর্মের কোন মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে। সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান তাবিথ।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তিন চারদিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল সেইখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচন যেসকল সংবাদিক দায়িত্ব পালন করেছিল, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই তাদের ওপর ন্যাক্কার জনক হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ