বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সিটি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

আজ বুধবার বেলা ১২টায় গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারা (সরকার) অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তারা সচেতনভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেই যাচ্ছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে বাকশালি কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনও আস্থা নেই। এজন্য আমরা দেখতে পেলাম সিটি নির্বাচনে ৭-৯ শতাংশ লোকও ভোট দেয়নি। সিটি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই ফল বাতিল করে নতুন নির্বাচনের আহ্বান করছি।

খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ