বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিয়মিত মেথি খেলে সারবে যেসব রোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বহুবছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা,রূপচর্চা, রান্না এবং স্বাস্থ্য সুরক্ষায় মেথি ব্যবহার হয়ে আসছে। এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন এক ধরনের ভেষজ উদ্ভিদ। মেথিকে শাক হিসেবে খাওয়া যায়, আবার এর বীজকে মসলা, চা হিসেবেও খাওয়া যায়। ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া রোধ করতে মেথি সকলের কাছেই অতি পরিচিত একটি উপাদান। জেনে নিন এটি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 


মেথি ভেজানো পানি হজমে সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং গ্যাস্ট্রিকের সমস্যাও হ্রাস করে।
মেথির বীজে থাকা দ্রবণীয় আঁশ রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত এই পানি খেলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে।
মেথি পানি ক্ষুধা কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখে, ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। 
মেথি পানি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। 
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ মেথি পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। 
মেথিতে থাকা প্রদাহবিরোধী উপাদান শরীরের জয়েন্ট পেইন ও হাড়ের ব্যথা কমাতে সহায়ক হতে পারে।

কীভাবে খাবেন
রাতে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি ছেঁকে খেয়ে নিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ