রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮


মসজিদ বন্ধ: পার্কে জুমার নামাজ আদায়েও বাধার সম্মুখীন মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ ইতালির কিছু কিছু অংশে মসজিদ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে স্থানীয় কিছু মুসলমান এবং ইতালিপ্রবাসী বাংলাদেশি মুসলমানরা পার্কে জুমার নামাজ আদায় করেন। তবে তাদের সেই শান্তিপূর্ণ ইবাদতেও বিঘ্ন ঘটাতে দেখা যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইতালিপ্রবাসীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কিছু মুসলমান একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করছেন। সেই শান্তিপূর্ণ ইবাদতে বাধা সৃষ্টি করতে তাদের সামনে উচ্চবাচ্য করছে কোনো এক ব্যক্তি।

নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি জানান, ইতালির সব আইন মেনে তারা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কেউ বাড়ি, কেউ কাজে ফিরে যান। মুসলিমদের নিয়ে ‘বারবার উত্তপ্ত পরিস্থিতি’ তৈরি করার কারণ জানতে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আমরা ইতালির সকল আইন মেনে চলি এবং শ্রদ্ধা করি। এখানে আমরা শান্তভাবে নামাজ শেষে কেউ বাড়িতে, কেউ কাজে চলে যাই। আমরা কোনো ঝামেলা চাই না। তাহলে এখানে কেন বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে হবে?

তিনি জানান, আইনে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় — সব জায়গায় মুসলিমদের বাধাগ্রস্ত করা হচ্ছে। মসজিদ বন্ধ করতে পারো, কিন্তু আমাদের শান্তিপূর্ণ সিজদা বন্ধ করতে পারবে না।

ইতালীয় ভাষাতেও তিনি একই বক্তব্য দিয়ে জানান, মসজিদ বন্ধ থাকায় পার্কে জুমার নামাজ আদায় করছেন তারা। মুসলিমদের নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর