মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কাশ্মীর সংকট নিয়ে ওআইসিকে জরুরি বৈঠকের অনুরোধ পাকিস্তানের, অসম্মতি সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান কাশ্মীর সংকট নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে এ জরুরি বৈঠক ডাকতে তাৎক্ষণিক অসম্মতি জানিয়েছে সৌদি আরব।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, জেদ্দায় আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) সদস্যভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ওআইসির বৈঠকের জন্য প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি কূটনৈতিক বরাতে বলা হয়েছে, কাশ্মীর সংকট নিয়ে পাকিস্তানের জরুরি বৈঠকের অনুরোধের পরও বুধবার ওই বৈঠকের জন্য অসমম্মতি জানিয়েছে সৌদি আরব। সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সভা না করতে পারার ব্যর্থতায় ওআইসির সঙ্গে ইসলামাবাদরে অস্বস্তিবোধ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরকালে এক ভাষণে কাশ্মীর নিয়ে ওআইসির নীরবতায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, এর কারণ হলো আমাদের কোনো বক্তা নেই; আমাদের মধ্যে বিভাজন রয়েছে। এমনকি আমরা কাশ্মীর নিয়ে ওআইসির বৈঠকে সামগ্রিকভাবে একসঙ্গে আসতে পারি না।

জাতিসংঘের পর ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত দিত্বীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত আগস্টে ভারত সরকার জম্মু-কাশ্মীর অধিগ্রহণ করার পর থেকেই ওআইসির সদস্যভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের কাশ্মীর সমস্যা সমাধানের উদ্যোগী করার চেষ্টা করে আসছে পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ