বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

পাচারকৃত অর্থ ফেরত আনতে বিদেশ যাচ্ছেন দুদক কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে শিগগিরই সিঙ্গাপুর যাচ্ছে দুদকের একটি টিম। দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ‌্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি। অন্য একটি সূত্রে জানা গেছে, এক ব্যবসায়ীর পাচারকৃত অর্থ ফেরাতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ ও পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের প্রত্যেককেই ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাৎ করে যেসব ব্যক্তি সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থপাচার করেছেন। এখন সেসব দেশে অবস্থান করছেন এবং এসব অভিযোগে যাদের বিরুদ্ধে ইতোমধ্যেই মানিলন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

২০১৫ সালে বাংলাদেশ থেকে চার প্রক্রিয়ায় ৫৯০ কোটি ডলার (দেশি মুদ্রায় ৫০ হাজার কোটি টাকা) পাচার হয়েছে। সর্বশেষ প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্যমতে, ১০ বছরে বাংলাদেশ থেকে ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের চলতি বছরের (২০১৮-১৯) জাতীয় বাজেটের চেয়েও বেশি। প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

-এটি