সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

রকমারি ডটকমে সেরাদের তালিকায় শীর্ষে দুই ইসলামি প্রকাশনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডটকমের এক সমীক্ষায় দেখা গেছে, ১৪ হাজার প্রকাশনীর মাঝে শীর্ষ চারটির দুটি প্রকাশনীই ইসলামি ভাবধারার।

গত ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুল হক সোহাগ এক ভিডিওতে এ তথ্য তুলে ধরেন। ইসলামি ভাবধারার প্রকাশনী দু’টি হলো গার্ডিয়ান পাবলিকেশন্স ও সমকালীন প্রকাশন।

প্রকাশনা জগতে দুটো প্রতিষ্ঠানই নবীন। গার্ডিয়ান পাবলিকেশন্স আলোচনায় আসে আরিফ আজাদের লেখা বেস্টসেলার বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ দিয়ে। ২০১৭- এর একুশে বইমেলায় এটি ছিল সর্বাধিক বিক্রিত বই।

এরপর ২০১৯-এর বইমেলায় সমকালীন প্রকাশন নিয়ে আসে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’। মেলা চলাকালীন মাত্র ৭ দিনে ৮ হাজার কপি বিক্রি হয় বইটির। কিন্তু প্রকাশনার হোল্ডিং নম্বর না থাকার ঠুনকো অভিযোগে মেলায় বইটির বিক্রি নিষিদ্ধ করা হয়।

এরপর দুটো প্রকাশনীই মৌলিক ও অনুবাদ বহু বই বাজারে নিয়ে আসে। প্রতিটি বই-ই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।

https://www.facebook.com/rokomari/videos/471183880486787/

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ