বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, ময়লা যেখানে সেখানে না ফেলি, সবাইকে সম্মান করি, সহযোগিতা করি, তাহলেই আমারা সুনাগরিক হতে পারবো।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মহান ভাষা দিবস স্মরণে ডিপিএস এসটিএস স্কুলের উদ্যোগে আয়োজিত পৌষ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলাও করতে হবে। আমাদের পৌষ উৎসব করেত হবে, পিঠা উৎসব করতে হবে। বাহিরে গিয়ে নলেজ শেয়ার করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক মানে যত্রতত্র ময়লা না ফেলা। আমারা কেউ ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না। আমাদের সবাইকে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। তোমাদের বাবা, মা, ড্রাইভারকে বলবে আমরা আর অনর্থক গাড়ির হর্ন বাজাব না।

‘আমরা সবাই নাগরিক, কিন্তু যারা সুনাগরিক তারাই এই বিষয়গুলো মেনে চলে। তাই আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ