বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মুসলিমদের সঙ্গে মিলে রশিদের কবরে মাটি দিলেন হিন্দুরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বয়সের ভারে ন্যুব্জ আবদুল রশিদ। পেশায় রেশন ডিলার ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই মারা যান। তার মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশী হিন্দুরাও।

ধর্মীয় রীতি মেনে দাফন করা হয় আবদুর রশিদকে। এ সময় মুসলিমদের সঙ্গে মিলে তার কবরে মাটি দেন সেখানে উপস্থিত হওয়া হিন্দুরা।

বীরেন্দ্র প্রসাদ রাম বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ ছিল আবদুল রশিদের। উনি খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ করে ওনার মৃত্যুতে আমরা শোকাহত।’

তিনি বলেন, ‘এখানে জাতি, ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমরা তার দেহ নিয়ে কবরস্থানে যাই। আবদুল রশিদের কবরে মাটি দিয়ে ওনার আত্মার শান্তি কামনা করেছি।’

চাঁচলের বিধায়ক আসিফ মেহেবুব বলেন, ‘এভাবেই যেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এদিনের এই ঘটনাটিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।’

মাধাইহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইখুল আলম সিদ্দিকি বলেন, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই- এই বার্তাই দেশজুড়ে পৌঁছে দিতে চাই আমরা।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ