বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আতশবাজির আগুন থেকে বিস্ফোরণ, ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আতশবাজির আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের ত্রাণ তারান জেলায়। এতে বেশ কয়েকজন যুবকসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ধ্রুব ধাহিয়া জানান, একটি ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪-১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ১৮-১৯ এর মধ্যে।

তিনি আরো জানান, ট্রাক্টর ট্রলিতে করে আতশবাজি নিয়ে আসার সময় ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ আতশবাজির আগুন ওই ট্রাক্টরে গিয়ে পড়লে তা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

উচ্চক্ষমতাসম্পন্ন পটাশিয়াম ব্যবহারের ফলে আতশবাজিগুলো শক্তিশালী হয়। যার ফলে বিস্ফোরণে এতো সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

-এটি

<