বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লারদর্গায় ৩ দিনব্যাপী মাহফিল শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহত্তর কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদরাসার উদ্যোগে ৩ দিনব্যাপী ২৫তম ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে আজ (শনিবার)।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লারদর্গা হাইস্কুল মাঠে আজ বাদ আসর বয়ানের মধ্য দিয়ে এই মাহফিল শুরু হবে। আগামাী ১০ ফেব্রুয়ারি (সোমবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ মহতি মজলিস।

প্রথম দিন প্রধানআলোচক হিসেবে বয়ান করবেন মাওলানা জুনাঈদ আল-হাবীব, দ্বিতীয় দিন মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং শেষ দিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বয়ান করবেন।

মাহফিলের জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের কাছে কামিয়াবির জন্য দোয়া চেয়েছের ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক।

আরএম/