বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনার পর আরেক ভয়াবহ ভাইরাস ‘কঙ্গো জ্বর’, মালিতে মৃত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই এবার নতুন এক ভাইরাস হানা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। সম্প্রতি ক্রিমিন-কঙ্গো নামের নতুন এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দেশটিতে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির কেন্দ্রীয় মোপ্তি অঞ্চলের সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগারের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, চলতি মাসের ১ তারিখে সামোয়া গ্রামের ১৪ জন এই ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আক্রান্ত হন। তাদের মধ্যে ৫ জন বাড়িতে এবং ২ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এর আগে গত মাসের শেষের দিকে একই গ্রামের এক রাখাল এই ভাইরাস জ্বরে আক্রান্ত হন। ষাঁড়ের থেকে এ ভাইরাসটি তার শরীরে প্রবেশ করে বলে জানা গেছে। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ইয়াকুবা মাইগা জানান, ক্রিমিন-কঙ্গো ভাইরাসটি সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে পুরোপুরি আলাদা। এ বিষয়ে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এএফপির দাবি, গত বুধবার পর্যন্ত ওই কমিটি ক্রিমিন-কঙ্গো ভাইরাস শনাক্তকরণ বা নিরাময়ে দৃশ্যমান কোনো কাজ করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ