বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ভারতের পাঞ্জাবে হঠাৎ ধসে পড়ল বহুতল ভবন,

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পাঞ্জাব প্রদেশ মোহালি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংস্তুপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।

এনডিটিভি জানায়, আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মোহালির সাব-ডিবিশনাল ম্যাজিস্ট্রেট হিমাংশু জৈন বলেন, ধসে পড়া ভবনের পাশের একটি প্লটে ভবন নির্মাণ কার্যক্রম চলছিলো। সেখানে থাকা একটি এক্সক্যাভেটর মেশিন তিনতলা বিল্ডিংটির ওপর এসে পড়লে তা ধসে পড়ে।

তিনি আরো বলেন, ঘটনার পরপরই ধ্বংস্তুপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরো পাঁচজন সেখানে আটকা আছেন। তাদের মধ্যে এক্সক্যাভেটরের চালকও আছেন। মোবাইল ফোনে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেন, ধ্বংস্তুপের নিচে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ