বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

'আমরা কুরআনের শিক্ষার্থীদের জন্য ১২৫০টি মাদরাসা চালু করেছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওকাফের মন্ত্রী মুহাম্মদ মুখতার জুমা বলেন, আমাদের মন্ত্রণালয় পবিত্র কুরআনের শিক্ষার্থীদের জন্য ১২৫০টি মাদরাসা চালু করেছে।

এছাড়াও প্রতি তিন মাসে ৫০টি নতুন মাদরাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি কুরআন মুখস্থকারীদের সুবিধার্থে ৬৯ টি মারকায ও ২৫০০ মকতব প্রতিষ্ঠা করেছে।

কায়রোতে অনুষ্ঠিত ২৭ তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুহাম্মদ মুখতার জুমা বলেন, দাওয়াতের ক্ষেত্রে উন্নতি লাভ করতে হলে কুরআন মুখস্ত করা এবং কুরআনের জ্ঞান অর্জন জরুরি।

আওকাফ মন্ত্রী মোহাম্মদ মুখতার জুমার নেতৃত্বে আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার এই কার্যক্রম কায়রো হোটেলে শুরু হয়েছে।

আল্লামা শওকী, আজহার ইনস্টিটিউটস সেক্টরের প্রধান শায়েখ আলী খলিল, আবদুল মহসেন বিন মুহাম্মাদ আল-কাসিম এবং তারিক আবদুল বাসিত আবদুল সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-আহরাম অবলম্বনে আব্দুর রহমান

আরএম/