বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

করোনা ভাইরাসের তথ্য দেয়া চীনা সাংবাদিক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বকে তথ্য দেয়া চীনা সাংবাদিক চেন কুইশির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ বলে দাবি করছে তার পরিবার ও বন্ধুরা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এর প্রাদুর্ভাব নিয়ে সঠিক তথ্য তুলে ধরেন ৩৪ বছর বয়সী এই সাংবাদিক। এজন্য গত ২৪ জানুয়ারি থেকে শহরটিতে অবস্থান করছিলেন তিনি।

ভাইরাসটি নিয়ে সঠিক তথ্য প্রকাশ করায় আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে পড়ার আশঙ্কা ছিল চেন কুইশির। নিরাপত্তার স্বার্থে তাই কয়েকজন বন্ধুকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিলেন। বন্ধুদের বলেছিলেন, ১২ ঘণ্টার মধ্যে তার খোঁজ পাওয়া না গেলে পাসওয়ার্ড যেন পরিবর্তন করে ফেলা হয়।

চেন কুইশির পরিবার জানায়, সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ভাইরাস নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। ক্ষুদে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি।

বন্ধুরা জানায়, চীনা কর্তৃপক্ষ চেন কুইশির পরিবারকে বলে যে, নিরাপত্তার স্বার্থে তাকে অজ্ঞাত স্থানে আলাদা করে রাখা হয়েছে। তবে কীভাবে, কোথায় তাকে রাখা হয়েছে সে ব্যাপারে কিছু বলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ