বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তাসহ তিনজন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

পাক সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে এলওসি সংলগ্ন জানদ্রোত ও নিকিয়াল সেক্টর থেকে পাকিস্তানের কোটলি জেলার জাব্বার, সান্ধারা, সুম্বাল গলি ও দাবসি গ্রামের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিগত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনারা মর্টার শেল ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের ওই হামলায় নারী ও শিশুসহ ১০ বেসামরিক নাগরিক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, কোনও ধরনের উসকানি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। পরে এর ‘যথাযথ জবাব’ দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

এর আগে ৮ ফেব্রুয়ারি শনিবার ভারতীয় সেনাদের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং এক নারী আহত হন। এলওসিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করছে পাকিস্তান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ