রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসছেন মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নিতে আজ শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন অল ইন্ডিয়া জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানির সফরসূচী বন্টনের দায়িত্বে থাকা মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী। সম্মেলন শেষে তিনি ভারতে ফিরে যাবেন।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে শুরু হয়। এদিন ইসলামি মহা সম্মেলনে বয়ান করেন- জমিয়তে উলামা হিন্দ (একাংশের) সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা আশহাদ রশীদি, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি প্রমূখ।

মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী ছাড়াও আজ উপস্থিত থাকবেন-  দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নূমানি, দেওবন্দের বর্ষীয়ান মুহাদ্দিস মাওলানা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ