মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ইসলামি আইন পরিপন্থী হওয়ায় যে শহরে ভ্যালেন্টাইন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর কর্তৃপক্ষ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (বিশ্ব ভালোবাসা দিবস) উদযাপন নিষিদ্ধ করেছে।

'ইসলামি মূল্যবোধের পবিত্রতা রক্ষায়' সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র গুলোকে এ দিনটি উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ‘‘ইসলামি মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামি আইন পরিপন্থী এবং আচেহ’র সংস্কৃতির সঙ্গে যায় না।’’

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ। শহরটিতে অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়। সেখানে জুয়া, ব্যাভিচার, বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক, সমকামিতা প্রভৃতির জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

আরএম.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ