শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মসজিদে আজান হওয়ার আগে কি নামাজ পড়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : আমাদের অফিস শেষ হওয়ার পর বাসায় যেতে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হয়। ফলে এশার নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না। কিন্তু আমরা যখন অফিস থেকে বের হই, তখন এশার নামাজের সময় হয়ে যায়। কিন্তু আজান হয় না। প্রশ্ন হলো, নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলে কি নামাজ আদায় করা যাবে? তখন কি আমরা জামাত করে নামাজ পড়ে নিতে পারব?

—তারেক রহমান, দেলপাড়া।

উত্তর :
নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলেও নামাজ আদায় শুদ্ধ হবে। তবে জামাতের জন্য আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদাহ। মসজিদ ব্যতিত অন্যত্র জামাতের ক্ষেত্রে স্বীয় এলাকার মসজিদের আজান তাদের জন্য যথেষ্ট হবে। আপনারা যেহেতু নিজেরা জামাত করে নিতে চান, তাহলে কেউ একজন আজান দিয়ে নামাজ জামাতের সহিত আদায় করে নিতে পারেন। (রদ্দুল মুহতার : ১/৪০৯, কানজুদ্দাকায়েক, পৃ. ১৯)

উত্তর প্রদানে- ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

আরএম/