শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সৌদি আরবে সড়ক দুঘর্টনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মর্মান্তিক সড়ক দুঘর্টনায় জামাল উদ্দিন নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

গত শুক্রবার রাতে সৌদির ইয়াম্বু শহরে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলে। পারিবারিক সূত্র জানায়- জামাল উদ্দিন কর্মস্থলে গাড়ি নিয়ে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন।

গুরুতর আহত জামাল উদ্দিনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। মাস খানেক পর তার দেশে আসার কথা ছিলো।

জামালের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে আসলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। মাত্র ৬ মাস আগে জামালের ছোট ভাই কামালও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ