সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের আহত ও দৃষ্টিশক্তি হারানোর মতো মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি এ ধরনের অমানবিক অপরাধ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই দেশে পাথর ছুড়ে অন্ধ করে দেওয়াও কিছু মানুষের কাছে বিনোদন! কী ভয়ানক অসুস্থ সমাজে বসবাস করছি আমরা।”

তিনি বলেন, চলন্ত ট্রেনে প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে এবং এতে অনেক যাত্রী গুরুতর আহত হচ্ছেন, এমনকি কেউ কেউ দৃষ্টিশক্তিও হারাচ্ছেন। এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের অধিকাংশই ঝরে পড়া কিশোর বলে উল্লেখ করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ মনে করেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে রেলপথে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সামাজিকভাবেও এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। রেললাইনের পাশের মসজিদের ইমাম, আলেম-উলামা এবং সচেতন নাগরিকদের এ বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উদ্যমী তরুণদের স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রয়োজন অনুযায়ী পাহারার ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ বলেন, রেল তুলনামূলকভাবে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম। তাই লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে রেলপথকে নিরাপদ ও নির্বিঘ্ন করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ