বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে ‘বৃক্ষরোপণ প্রকল্প-২০২৬’ নামে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছে ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ’। গত ১০ জুলাই এ প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।

আগামী শনিবার (২৫ জুলাই) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া বাজার হাইস্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় কুমিল্লার পেরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ফলজ গাছ রোপণ ও বিতরণ করা হবে। ২৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

তারা আরও জানান, প্রকল্পের আওতায় আম, কাঁঠাল, লেবু, পেয়ারা ও চালতাসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হবে। ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় এসব গাছ লাগানো হবে। পাশাপাশি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হবে, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হয়। এছাড়া যাদের খালি জমি রয়েছে, তাদের আগ্রহ ও সম্মতির ভিত্তিতে সেখানে ফলজ বাগান গড়ে তুলতেও সহযোগিতা করা হবে।

পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমামুদ্দীন আরেফী বলেন, “আমাদের লক্ষ্য শুধু এক হাজার গাছ রোপণ নয়; বরং এমন এক সবুজ পরিবেশ গড়ে তোলা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনবে। একই সঙ্গে এটি হবে একটি চলমান সদকায়ে জারিয়ার মাধ্যম। আমরা সমাজের সর্বস্তরের মানুষকে এ মহতী উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন নাগরিক, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি ফলজ বৃক্ষের সংখ্যা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ