সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

'প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত মুহাম্মদ সা.'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশোভিত্তিক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওই অনুষ্ঠানে পার্থ বলেন, রাজনীতিতে আমি কোনো সুপারস্টার না। আমি এখনও শিখছি। হ্যা, এটা আল্লাহর রহমত কিছু মানুষ চিন্তা করে আমি তাদের কথা বলি। সুতরাং তারা আমাকে তাদের একজন মনে করে।

এজন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি পরিবারের বাইরে না কিন্তু, অ্যাকচুয়েলি আমি পরিবারের মধ্যেই আছি। আপনি বলতে পারেন রাজনীতি আমি হয়তো...। আমার রাজনৈতিকভাবে বেড়ে ওঠাটা একটা ভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে।

বিএনপি জোট ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি উপলব্ধি করছিলাম জনগণের ইচ্ছার প্রতিফলন এই জোটে ঘটছে না। সো যখন হচ্ছে না তখন আমি ভাবলাম তারচেয়ে ভালো আমি আমার দলে মনসংযোগ করি।

ঢাকার সিটি নির্বাচনে ভোট না পড়ার ব্যাপারে তিনি বলেন, আমার ধারণা তরুণ প্রজন্ম এটা ভেবেছেন যে আমাদের ভোটেরতো আর প্রয়োজন নেই। রেজাল্টতো আগে থেকে করা। এটা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা।

জাতীয় নির্বাচনে বিএনপি পাঁচটি আসন পেলো উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে আন্দালিব রহমান বলেন, প্রথমত আমি ঠিক করে দেই। বিএনপি পাঁচটি আসন পায়নি, বিএনপিকে পাঁচটি আসন দেয়া হয়েছে। আমার ধারণা তিনশ’ আসনই আওয়ামী লীগ পেয়েছিল।

রাজনীতিতে আপনার সবচেয়ে বড় আইকন কে এমন প্রশ্নে পার্থ বলেন, প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত আমাদের নবী হযরত মুহাম্মদ সা.। তারপরও যদি আপনি কারও কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আমাদের চার খলিফা আছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ