বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহফিলে জুতা প্রদর্শন: যেভাবে দেখছেন তরুণ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

সম্প্রতি মাহফিলে স্টেজে ‘অশালীন’ মন্তব্য ও কুরুচিপূর্ণভাবে জুতা প্রদর্শন করায় সোশ্যাল মিডিয়াজুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন মাওলানা মো: মাসুদ ইবনে মুজিব ফারুকী নামের এক বক্তা। ওই মহাফিলে দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জুতা প্রদর্শন করে হুমকি দেন তিনি।

এ ঘটনায় ধর্মীয় মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে ওয়াজ মাহফিল সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নিয়েছে। এ বিষয়ে আওয়ার ইসলামের কথা হয় দেশের তরুণ তিন চিন্তক আলেমের সঙ্গে। এ ঘটনা নিয়ে তাদের প্রতিক্রিয়া পাঠকদের জন্য তুলে ধরা হলো।


অনলাইন এক্টিভিটিস্ট ও লেখক মাওলানা রুহুল আমিন সাদী বলেন,  সাম্প্রতিক সময়ে বয়ানের মঞ্চে জুতো প্রদর্শন করেছেন একজন বক্তা। এবং কিছু শ্রোতা একে সাপোর্টও দিয়েছেন দেখা গেলো।

মাহফিলে যে বক্তা এরূপ করেন তিনি এই মঞ্চে উঠার উপযুক্ততা হারিয়ে ফেলেন। তাকে আগে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিৎ। কারণ চিল্লাচিল্লি করা, প্রতিপক্ষের মুন্ডুপাত করা এক ধরনের মানসিক রোগ। সারাক্ষণ নিজেকে ভাইরাল করার ধান্ধায় থাকা খুবই মারাত্মক ব্যাধি।

আলোচ্য বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর পক্ষাবলম্বন করে অনেকেই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে গালাগালিতে অংশ নেন। একইভাবে অনেকে সিদ্দিকী সাহেবের পক্ষাবলম্বন করে জামায়াত ঘরানার বক্তাদের বিরুদ্ধে বলেন। সাধারণ মানুষ তা উপভোগ করে।

অথচ জানগণ টাকা পয়সা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে নসিহত শোনার জন্য। গালাগালি হুমকি ধামকি শোনার জন্য নয়। আমাদের বেওকুফির কারণে মাহফিলের ক্ষেত্রে কোনরূপ নিয়ন্ত্রণ আসে কি না আশংকা করছি।

আলেম সাংবাদিক ও খতিব মাওলানা আলী হাসান তৈয়ব বলেন, সম্প্রতি দেশের একজন বহুল আলোচিত জনপ্রিয় বক্তার আফশীআবিদেশ গমনকে কেন্দ্র করে একশ্রেণীর অনালোচিত অর্বাচীন বক্তার উন্মক্ত আবেগ আর লাগামহীন ক্ষুব্ধ বক্তব্য আমাদের বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেছে।

একজন আলেম কিংবা শিক্ষিত মানুষ দেশের শ্রদ্ধেয় আলেমসমাজকে টার্গেট করে শুধু অনুমান ও অন্ধ আবেগের বশে এভাবে মাতাল ও মূর্খতাপূর্ণ বক্তব্য দিতে পারে তা অবিশ্বাস্য। এতে করে শুধু তাদের টার্গেট আলেমদের ইমেজের ক্ষতি হচ্ছে তাই না, বরং পুরো আলেমসমাজ যার মধ্যে তারাও আছেন, স