বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আফগানিস্তানে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করেছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও মানবাধিকার সংগঠনগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহ করছে।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর দিয়েছে। শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে।

তবে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি আফিম উত্পাদিত হয় আফগানিস্তানে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আফগান কর্তৃপক্ষ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিবাচক ফল না পাওয়ায় এই ধরনের ঘটনা ঘটাতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে। তাদের বেশিরভাগই হেরোইনে আসক্ত। যা আফিম থেকে তৈরি হয়। আর এই ২৫ লাখের মধ্যে ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ