বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বায়তুল্লাহয় সেলফি তুললেই মোবাইল বাজেয়াপ্ত করার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে। তারপরও কেউ সেলফি তুললে তার মোবাইল বাজেয়াপ্ত করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, আরো আগেই উল্লিখিত দুটি পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করে সৌদি কর্তৃপক্ষ। কিন্তু তার পরও নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন।

খবরে বলা হয়েছে, চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এ জন্য এ মাসের প্রথম সপ্তাহে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।

কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে।

হজ ও ওমরাহ করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন। এ জন্য অনেক হজ যাত্রীর নানা রকমের সমস্যায় পড়তে হয়। তাছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিশ্বের ইসলাম বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে, হজ হলো একটি আল্লাহ রাজি-খুশি করার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেখানে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে সামর্থবান মুসলিমরা হাজির হন। সেই গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে সেলফি তোলা কতটা যুক্তিযুক্ত সেটা সংশ্লিষ্টদের চিন্তা করা উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ