বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আবারো বেড়েছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার দেশের বাজারে ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত নতুন দাম ভরি প্রতি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যা বুধবার থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৫৪ হাজার ১৭৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

এর আগে ৫ জানুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধি পায়। ওই সময়েও একই কারণ বলেছিল সংগঠনটি। ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৬০ হাজার ৩৬১, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫৩ হাজার ১২ টাকা।

গত বছরের ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি।

ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৫৯ হাজার ১৯৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ