বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘নবী নুহ আ. এর প্রপৌত্র থেকেই বাংলাভাষার প্রচলন ঘটেছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এউপলক্ষে জাতীয় ইতিহাসবেত্তা, বর্ষিয়ান সাহিত্যিক, বাংলা সাহিতের খাতিমান ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা গবেষক, বহুগ্রন্থপ্রণেতা তরফরত্ন সৈয়দ আবদুল্লাহর মুখোমুখি হয়েছিল আবরার আবদুল্লাহ। বর্ষিয়ান এই পণ্ডিত গবেষক বাংলা ভাষার ইতিহাস পঠন -পাঠন ব্যবহারসহ নানান বিষয়ে সার্রগর্ভ মতামত ও তথ্য প্রদান করেন।


স্যার আজ মহান মাতৃভাষা দিবস। একজন ইতিহাসবিদ হিসাবে আপনার অনুভূতি জানতে চাচ্ছি?

পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুরতম ভাষা আমাদের মাতৃভাষা বাংলা। আজ মহান ২১ ফেব্রুয়ারি। আজকের ভোর রাত্রির বৃন্ত থেকে ছিনিয়ে এনেছে এক আলো ঝলমলে সকাল। যার স্পর্শে বাঙালি চেতনা শানিত হয়েছে, বিকশিত হয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা।

একুশের সঙ্গে মিশে আছে বাঙালির কৃষ্টি-সংস্কৃতি ঐতিহ্য আর বীরত্বগাথা। তবে এই মহান একুশ, মাতৃভাষা বাংলা আমরা এমনিতে পাইনি।

১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মুখের ভাষা, মায়ের ভাষার মর্যাদা রক্ষার্থে বুকের তাজা রক্ত ঢেলে রঞ্জিত করেছিল রাজপথ, দিয়েছিল প্রাণ বলিদান। পশ্চিমা পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে সংখ্যাগরিষ্ঠ বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সেদিন রফিক, জব্বার, বরকত, সালামসহ এ দেশের দামাল ছেলেরা ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিলেন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্গ করে।

আজকেে দিনে সেসব মহান বাষা সৈনিক ও শহীদদের শ্রদ্ধার সাথে স্মরন করছি। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য জীবন ত্যাগের নজির আর নেই। তাই তো একুশ আমাদের অহঙ্কার, আমাদের গর্ব।

মহান একুশ বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের। একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে, দাবি আদায় করে নিতে, ভাষা ও স্বদেশকে ভালোবাসতে। একুশের প্রেরণায় আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধ।

শুধু আমাদের দেশে নয়, মাতৃভাষা বাংলার জন্য বাঙালির আত্মত্যাগের ইতিহাস আজ বিশ্বদরবারেও সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

এক সময় একুশের সকল প্রোগ্রামে সক্রিয় অংশ গ্রহন করতাম। আজকের দিনে নানান অনুষ্টানে প্রবন্ধপাঠ ও আলেচনা সভায় বক্তৃতা করতাম। এখন বাধর্ক্য ও শারিরিক à