মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ১৮নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। এ সময় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কোনো রোহিঙ্গা এবং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি।

মন্ত্রী ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক, সেবা নিতে আসা রোগীদের নিকট থেকে চিকিৎসার মান যাচাই করেন।

এ সময় ঢাকাস্থ মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরহাদ বিন আবু হাসান, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জসহ (সিআইসি) অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে বাংলাদশে আসেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ