শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গুজরাটের মত দিল্লিতেও মুসলিম হত্যায় মেতে উঠেছে উগ্রবাদীরা: মাওলানা নিজামপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে সংঘর্ষের সূচনা হলেও এখন তা মুসলিম নিধনে রুপ নিয়েছে। ভারতের কসাই খ্যাত বর্তমান সময়ের ফেরাউন নরেন্দ্র মোদী আবারো মুসলিম হত্যার হোলিখেলায় মেতে উঠেছে।

পত্রিকার ভাষ্যমতে এখন পর্যন্ত ৩০ জনকে শহীদ করাসহ অসংখ্য মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে। মসজিদগুলোতে আগুন দেওয়াসহ মুসলমানদের বাড়িঘর ও দোকান-পাটে লুটপাট চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত বার্তায় হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতার সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই ভারতের নয়াদিল্লিতে বেছে বেছে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আহতদের চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে। মুসলমানদের ব্যবসা বানিজ্য, দোকান-পাটে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। স্পষ্টতই এটা যে পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা তা পরিষ্কার হয়ে যাচ্ছে এমন ঘৃণিত কর্মকাণ্ডের মাধ্যমে।

মাওলানা নিজামপুরী বলেন, আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড় কোটি লোক বসবাস করে। আমরা সবসময় তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখলেও পাশ্ববর্তী দেশ ভারতে সবসময়ই মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়। মসজিদগুলোতে হামলা চালানো হয়। এর বিপরীতে আমরা তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়ে থাকি। এমন সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীর কোথাও নেই!

মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ভারতবর্ষে মুসলমানদের দেড় হাজার বছরের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য । শিক্ষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও উন্নয়নশীল জাতিগোষ্ঠী গঠনে মুসলমানদের রয়েছে গৌরবদীপ্ত অবদান! ভারতবর্ষের ভাগ্যকাশে যখন বৃটিশ বেনিয়ারা জুলুম-নির্যাতন, হত্যা, লুটতরাজসহ দখলদারিত্বের ত্রাস সৃষ্টি করে কালবৈশাখী ঝড় তৈরি করেছিল, সেই বৈরী পরিবেশে মুসলমানদের আত্মত্যাগ ও স্বতঃস্ফূর্ত আন্দোলন -সংগ্রাম ভারতবর্ষের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মুসলমানদের অবদান ঐতিহ্যকে অস্বীকার করার মা