সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শায়েখ আবদুল হাফিজ মক্কী রহ এর দরবারে একদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।।
মক্কা মুকাররমা থেকে>

রোববার ২২ ফেব্রুয়ারী ২০২০ বিকেলে শায়খ আব্দুল হাফীজ মাক্কী রহ. এর খানকায় যাওয়ার কথা চিন্তা করলাম। রাস্তা চিনিনা। দারুল উলূম ঢাকা এর মুহতারাম মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী রেউল হক মুহাম্মাদ আব্দুল্লাহকে ফোন করলে তিনি বিস্তারিত ঠিকানা দেন।হারামে মাক্কী হতে তিন রিয়াল ভাড়ায় সাব্তকো এর পাবলিক ট্রান্সপোর্ট বাসযোগে তরিক আল-হিজরার পথে ৬০ ফিট রোডে হান্দাউইয়া মহল্লার মসজিদে মালিক মানসুর সংলগ্ন পাকিস্তানি ছাত্রাবাস নামে প্রসিদ্ধ শায়খ আব্দুল হাফীজ মাক্কী রহ. এর খানকা,মাদরাসা এবং বাসভবন।

শায়খ মাক্কীর ইন্তেকালের পরে এখন তার জানসীন খলীফা হলেন ছেলে উমর বিন আব্দুল হাফীজ মাক্কী এবং ছোট ভাই আব্দুস সামাদ বিন আব্দুল হক মাক্কী।উভয়ের কারো সাথেই সাক্ষাৎ হলোনা।শায়খ আব্দুস সামাদ মাক্কী আছেন বাংলাদেশ সফরে আর উমর মাক্কী আছেন পাকিস্তান সফরে। তবে মাদরাসার শিক্ষক এবং তাহকীকি বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা কামালুদ্দীন ইসলামাবাদী বড় দরজদিলে ইস্তেকবাল করেন। বর্তমানে মাওলানা ইউসুফ বিন ইলইয়াস কান্ধলভী রহ. এর হাদীস বিষয়ক অমর অসাধারণ কর্ম ত্বহাবী শরীফের ব্যাখ্যা গ্রন্থ امانی الاحبار এর তাহকীক, তাখরীজ এবং নতুন আঙ্গিকে কম্পোজের কাজ করে যাচ্ছেন।

মাগরিব থেকে এশা পর্যন্ত পূরো সময় জুড়ে আলোচনার একমাত্র বিষয় ছিলো শায়খ আব্দুল হাফীজ মাক্কী রহ. এর জীবনের বিভিন্নদিক। মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামি ব্যক্তিত্ব, মুসলিম উম্মাহর অন্যতম আধ্যাত্মিক রাহবার, বিশ্বব্যাপী খতমে নবুওয়ত কার্যক্রমের অগ্রগামী সিপাহসালার, শাইখুল হাদিস যাকারিয়া রহ.-এর প্রিয়তম শিষ্য ও অন্যতম খলীফা শাইখুল আরব ওয়াল আজম শায়েখ আবদুল হাফিজ মাক্কী রহ. জন্ম নিয়েছিলেন ঐতিহ্যবাহী একটি রাজপরিবারে, কিন্তু রাজত্বের সিংহাসন ছেড়ে বেছে নিয়েছিলেন ফকিরানা ও গরিবানা জিন্দেগী। আল্লাহ তা'আলা তার অন্তরে গেঁথে দিয়েছিলেন দাওয়াত ও তাবলীগ, খতমে নবুওয়ত ও সুলুক-আত্মশুদ্ধির মতো গুরুত্বপূর্ণ ও দ্বীনের মৌলিক কাজগুলোর আকর্ষন। ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে। কি এশিয়া, কি আমরিকা, কি ইউরোপ, কি আফ্রিকা, কোথাও কি বাদ আছে যেখানে তাঁর কদম পড়েনি? যেখানে নেই তাঁর ভক্ত অনুরক্ত, যেখানে তাঁরই প্রচেষ্টা ও সহযোগিতায় জারি হয়নি বহু দীনি প্রতিষ্ঠান ও কার্যক্রম।

আগেই বলেছি,হযরতের জন্ম হয়েছিল একটি রাজ পরিবারে। হযরতের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন রাজা আবদুস সালাম মালিক। কাশ্মিরের অন্তর্গত ইসলামাবাদের পার্শ্ববর্তী একটি