আব্দুল্লাহ আফফান।।
বাংলাদেশের বাংলা প্রকাশনা শিল্পের অন্যতম একটি অংশ জুড়ে রয়েছে ইসলামি বই। বছরের প্রায় ১২ মাসই বিভিন্ন বিষয়ভিত্তিক ইসলামি বই প্রকাশিত হয় এবং পাঠকের নানামুখী চাহিদা মিটাতে সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। দেশব্যাপী বই পৌঁছানোর আদি পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক যুগের আধুনিক ছোঁয়া। চলুন, তাহলে দেখি বইমেলা ২০২০-এ দেশের বৃহৎ ই-কমার্স অনলাইন বুকশপ রকমারি ডটকমে আলোচিত ৫টি ইসলামি বই।
১. প্রোডাক্টিভ মুসলিম
প্রোডাক্টিভ মুসলিমএটি মূলত আত্মোন্নয়নমূলক বই। এতে উঠে এসেছে— আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক। আমাদের মেধা, সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে কীভাবে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং তার একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তুলবো— রয়েছে তার বাস্তবধর্মী কর্মকৌশল।
ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এ বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনে সফলতার পাশাপাশি পরকালীন জীবনে উন্নতি সাধনে পথ দেখাবে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে।
এক নজরে: বই: প্রোডাক্টিভ মুসলিম। মূল লেখক: মোহাম্মদ ফারিস। অনুবাদক: মিরাজ রহমান , হামিদ সিরাজী। প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশনস। প্রচ্ছদ মূল্য: ৩৬৫ টাকা।
২. বেলা ফুরাবার আগে
খুব মন খারাপ? হৃদয়ের অন্দরমহলে ভাঙনের জোয়ার? চারপাশের পৃথিবীটাকে বিস্বাদ আর বিরক্তিকর লাগছে? মনে হচ্ছে, আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে প্রিয়জন, প্রিয়মানুষ? কিংবা অযাচিত-অন্যায্য সমালোচনায় ক্ষতবিক্ষত অন্তর? নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে দুঃখবোধের প্লাবন? এখনই পড়ে ফেলুন ‘বেলা ফুরাবার আগে’।
এটি মূলত আত্ম-উন্নয়নমূলক বই। দীনের পথে চলতে গিয়ে যে বাধা-বিপত্তি সামনে আসে—সে দিকগুলো নিয়ে মূলত আলোকপাত হয়েছে এখানে। কথা হয়েছে অমিত সম্ভাবনার সে অনন্য দ্বার নিয়েও, যা উন্মুক্ত করলেই মিলবে এক পরম-পবিত্র জীবন। নিজেকে পুনঃঝালিয়ে নিতে ডুব দেয়া যাক ‘বেলা ফুরাবার আগে’।
এক নজরে: বই: বেলা ফুরাবার আগে। লেখক: আরিফ আজাদ। প্রকাশনী: সমকালীন প্রকাশন। প্রচ্ছদ মূল্য: ২৮৭ টাকা।
৩. ইহুদী জাà