বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মসজিদে নিয়মিত ইমামতি করে প্রশংসিত মন্ত্রীপরিষদ সচিব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা‌দেশ সরকা‌রের মন্ত্রী প‌রিষদ স‌চিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রীপরিষদ সচিব হয়ে আসার পর সচিবালয়েই অফিস করেন। সচিবালয়ের মসজিদে নিয়মিত জোহরের সময় ইমামতি করেন। এর আগে বসতেন মহাখালীর সেতু ভবনে। সেতু বিভাগের সচিব থাকা অবস্থায় সেখানেও সবার সাথে নামাজ পড়তেন, ইমামতিও করতেন।

গত বৃহস্পতিবার স‌চিবালয় কে‌ন্দ্রীয় মস‌জি‌দে জোহরের নামাজ পড়‌তে গেলে একজন সরকারি কর্মকর্তার নজর কাড়ের তিনি। সেখানে নামাজ শে‌ষে মোনাজা‌তের আ‌গে খন্দকার আনোয়ারুল ইসলাম ক‌রোনা ভাইরাসের মহামারি বিষ‌য়ে সতর্কতামূলক বয়ান শুরু কর‌লেন। বক্ত‌ব্যে আধু‌নিক চি‌কিৎসা বিজ্ঞান ও কুরআন-হাদিসের রেফা‌রেন্স দি‌চ্ছি‌লেন।

তার বক্ত‌ব্যে মুগ্ধ হ‌য়ে পাশের মুস‌ল্লি‌কে জিজ্ঞাসা করতেই ওই সরকারি ওই কর্মকর্তা জানতে পারেন বক্তা আসলে, স‌চিবালয় মস‌জি‌দের ইমাম নন; ত‌বে তি‌নি প্রায় প্রতি কর্ম‌দিব‌সেই স‌চিবালয় কে‌ন্দ্রীয় মস‌জি‌দে জোহ‌রের নামা‌জের ইমাম‌তি ক‌রেন। এবং কোনো জরুরি বিষয় থাকলে খুতবার মতো করে খোলামেলা আলাপও করেন। তিনি হলেন

এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে অনুভূতি প্রকাশ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত ওই কর্মকর্তা। পোস্টে দেখা যায় অনেকেই মন্ত্রী প‌রিষদ স‌চিবের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন।

15 March Free Boi-Radib

প্রসঙ্গত, আনোয়ারুল ইসলাম দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব। তিনি ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন।

খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের পদেও ছিলেন আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যাà